জামালপুরের মেলান্দহের উপজেলার পাঠানপাড়া এলাকার কাটাখালী নদীর ওপর নির্মিত সেতুটি ২০১৮ সালে বন্যার পানির স্রোতে ভেঙে গেছে। এরপর পাঁচ বছরে পেরিয়ে গেলেও সেতুটির পুননির্মাণ করা হয়নি। এতে বীর ঘোষের পাড়া, চর ঘোষেরপাড়া, পূর্ব ছবিলাপুরসহ সেতুর আশপাশের গ্রামের অন্তত ২০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের অভিযোগ সেতুর অভাবে তাঁদের প্রায় ৪ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হয়। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, একনেক সভায় এখানে ২১০ মিটার দৈর্ঘ্যের একটি নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সেতুটির নকশার (ডিজাইন) কাজ চলছে। শিগশিগরই সেতুটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে।
সরেজমিন গেলে দেখা যায়, কাটাখালী নদীর ওপরের এই সেতুটির মাঝের অংশ ভেঙে পড়েছে। সেতুটির রেলিং ভেঙে রড নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৮ সালের বন্যায় পানির প্রবল স্রোতে এই সেতুর মাঝের অংশ ভেঙে নদীতে পড়ে যায়। গত পাঁচ বছরে এখানে সেতু নির্মাণের কোনো উদ্যোগ দেখা যায়নি। এখন সেতুর অভাবে বীর ঘোষের পাড়া, চর ঘোষেরপাড়া, পূর্ব ছবিলাপুরসহ কয়েকটি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। তাই ছবিলাপুর ও বংশীবেলতৈল এলাকা হয়ে প্রায় চার কিলোমিটার পথ বেশি ঘুরে যাতায়াত করতে হচ্ছে এখানকার সবাইকে।
বেলতৈল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাকিলা জান্নাত বলেন, ‘সেতুর অভাবে আমাদের নির্ধারিত সময়ে বিদ্যালয়ে যেতে অনেক কষ্ট হয়। অন্য রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতে হয় অনেক সময় লাগে। সে জন্য অনেক ভাড়াও গুনতেও হয় আমাদের।’
ঘোষেরপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মান্নান বলেন, ‘বন্যার সময় সেতু ভেঙে গেছে। বাজারে যেতে অনেক পথ ঘুরতে হয়। এই সেতু ভাঙা থাকায় ছেলেমেয়ে ঠিকমতো স্কুলে যেতে পারছে না।
এ নিয়ে জানতে চাইলে জামালপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সায়েদুজ্জামান সাদেক বলেন, ‘বন্যায় এমনভাবে সেতুটি ভেঙেছে, যে সেটি আর কোনোভাবেই মেরামতের উপযোগী ছিল না। তাই সেখানে একটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়। ২১০ মিটার দৈর্ঘ্যের একটি নতুন সেতু নির্মাণের সিদ্ধান্তের একনেক সভায় অনুমোদন হয়েছে। এখন সেতুটির নকশার (ডিজাইন) কাজ চলছে। শিগশিগরই সেতুটির দরপত্র আহ্বান করা হবে।’

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৫ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে