
জামালপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজল মিয়া (৪২) ও আকাশ মিয়া (২০) নামের দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে জামালপুরের মেলান্দহের পৌর এলাকার মিয়ারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
নিহত চাচা-ভাতিজার বাড়ি মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকায়। তাঁরা দুজন হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন। কাজল ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে এবং আকাশ উজ্জ্বল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় বিয়েবাড়ি থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন কাজল মিয়া ও আকাশ মিয়া। মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া মারা যান। পরে স্থানীয়রা কাজল মিয়াকে উদ্ধার করে প্রথমে মেলান্দহ হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। আজ সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল চালক সাইম (২২) নামের এক যুবক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের ঘটনাস্থলে মৃত হয়। অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে বাইক দুটি উদ্ধার করা হয়েছে। আমরা একজনের লাশের ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

খুলনার কয়রা উপজেলায় অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রাবেয়া খাতুন (৮) নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দেবাশিস ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগে
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার জেলে আহত ও দুই জেলের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে বরগুনার পাথরঘাটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। জেলে ও ট্রলারমালিকের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।
২১ মিনিট আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় চারজনকে অভিযুক্ত করে অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ করেন।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী স্ত্রী (৩৫) বাদী হয়ে গতকাল বুধবার রাতে আশাশুনি থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় সহকারী কমিশনারের প্রেমিকা ও বাবা-মাসহ পাঁচজনকে..
২ ঘণ্টা আগে