
জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদে দাঁড়িয়ে রয়েছে বন্যার পানির তোড়ে ভেঙে পড়া সেতু। সেতুটি ভেঙে পড়ার প্রায় পাঁচ বছর হয়ে গেলেও সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগ পোহাচ্ছে প্রায় ২৫ গ্রামের মানুষ।
উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ঝিনাই নদ। এ নদের ওপর ২০০৩-০৪ অর্থবছরে এলজিইডির অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ২০০ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০০৬ সালে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চরাঞ্চলের মানুষের একমাত্র রাস্তাটি এ সেতুর সঙ্গে সংযুক্ত হয়। এতে চরাঞ্চলের মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসে। চরাঞ্চলের নানা পেশাজীবী মানুষের জীবনমান সহজতর হয়ে ওঠে।
সেতু নির্মাণের ১৯ বছর পর ২০২০ সালের ২২ জুলাই বন্যার পানির তোড়ে সেতুটির চারটি পিলার ও তিনটি স্প্যানসহ ৬০ মিটার ধসে পড়ে। এতে দুর্ভোগে পড়ে ওই ২৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। নিরুপায় হয়ে নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে তাদের। ফসল বাজারজাত করণে বিপাকে পড়েছেন কৃষক।
প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও ভাঙা সেতুটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে চলতি বর্ষা মৌসুমে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা পেশার লোকজন।
স্থানীয় আব্দুল বারেক, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুর রফিক, হাফিজুর রহমান, আব্দুল বাছেদ, দেলদুয়ার হোসেন প্রমুখ বলেন, সেতু নির্মাণের আগে এ অঞ্চলের মানুষের যাতায়াতের ক্ষেত্রে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো। চলতি বর্ষা মৌসুমে পুরোনো সেই দুর্ভোগ ফের শুরু হয়েছে। খুব দ্রুত এ সেতুটি সংস্কার অথবা পুনর্নির্মাণের দাবি জানান তাঁরা।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম বলেন, এ ভাঙা সেতুর পাশ দিয়ে নতুন একটি সেতু নির্মাণের জন্য সব তথ্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে পাঠানো হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে