
গ্যাসের সংকটে ১৩ মাস বন্ধ থাকার পর পুনরায় ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দির যমুনা সার কারখানায় (জেএফসিএল)। তবে যান্ত্রিক ত্রুটি সারিয়ে পুরোপুরি উৎপাদনে যেতে পাঁচ-সাত দিন সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ইউরিয়া উৎপাদন কার্যক্রম শুরু করে কারাখানা কর্তৃপক্ষ। কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১৯৯১ সাল থেকে দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া উৎপাদন করে আসছিল যমুনা সার কারখানা। নিরবচ্ছিন্নভাবে সার উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই গ্যাস প্রয়োজন কারখানাটির। গ্যাসের স্বল্প চাপ ও বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে দিনে দিনে উৎপাদন কমে সর্বশেষ ১ হাজার ২০০ টনে নেমেছে। গত বছরের ১৫ জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমে যাওয়ায় যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার থেকে গ্যাসের চাপ পুনরায় বাড়ানো হলে ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু করে জেএফসিএল কর্তৃপক্ষ। তবে যান্ত্রিক ত্রুটি সারিয়ে পুরোপুরি উৎপাদনে যেতে পাঁচ-সাত দিন সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
যমুনা কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্যাসের সংকটে গত বছরের ১৫ জানুয়ারি থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের পর্যাপ্ত চাপ বাড়ানোয় আমরা উৎপাদনের কার্যক্রম শুরু করেছি। তবে পুরোদমে উৎপাদনে যেতে সপ্তাহখানেক সময় লাগতে পারে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২২ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে