
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফিরে এসেছেন একাধিক নাশকতা মামলার আসামি ও সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু। তাঁকে পুনরায় চেয়ারম্যান পদে বসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে সাধুরপাড়া দাসেরহাট বায়তুল আমান জামে মসজিদের সামনে ‘সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেন। পরে ২০২৩ সালের ২০ জুন মাহমুদুল আলম বাবুকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কারাগার থেকে জামিনে বের হয়ে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করেন বাবু। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালত ছয় মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। ফলে ওই রায় অনুযায়ী তিনি মাত্র ২০ দিন চেয়ারম্যান পদে থাকতে পারবেন।
বক্তারা আরও অভিযোগ করেন, বাবুর বিরুদ্ধে একাধিক নাশকতা ও নারী নির্যাতনের মামলা রয়েছে। তাঁকে পুনরায় চেয়ারম্যান পদে দেখা এলাকার জন্য হুমকিস্বরূপ। তিনি আবার পরিষদে বসলে অন্যায়-অত্যাচার শুরু হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। দ্রুত সময়ের মধ্যে তাঁকে আবার বরখাস্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন মুফতি সাইফুল ইসলাম জামালপুরী, ইউপির সাবেক সদস্য ফেরদৌস খান আজাদ, শাহ আলম মুল্লুক খান, আব্দুল করিমসহ বিক্ষুব্ধ এলাকাবাসী।
উল্লেখ্য, মাহমুদুল আলম বাবু বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে