
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বন্য প্রাণীর খাদ্যসংকট দেখা দিয়েছে। অনেক প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে আসছে। বিশেষ করে বানর খাবারের জন্য উদ্যানে ঘুরতে আসা মানুষের কাছে চলে আসছে।
বন্য প্রাণীর খাদ্যসংকটের বিষয়টি নিশ্চিত করেছেন সাতছড়ি ত্রিপুরাপল্লির হেডম্যান চিত্তরঞ্জন বর্মা। তিনি বলেন, ‘বিভিন্ন স্থান থেকে বন্য প্রাণী উদ্ধার করে এখানে ছেড়ে দেওয়া হয়। বন্য প্রাণীর সংখ্যা বৃদ্ধি ও খাদ্যসংকট দেখা দেওয়ায় অনেক প্রাণী লোকালয়ে চলে আসছে।’
হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরতে আসা তোফাজ্জাল হোসেন বলেন, ‘আগে বানর বা অন্য কোনো প্রাণীকে মানুষের এত কাছে আসতে দেখা যায়নি। ঘুরতে আসা মানুষ খাবার কিনে দেয় বানরদের।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘বন্য প্রাণীগুলো বেশির ভাগই গাছে থাকা খাদ্যের ওপর নির্ভরশীল। সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অনেক গাছ দুর্বৃত্তরা কেটে নেওয়ায় খাদ্যসংকট দেখা দিয়েছে। তাই খাদ্য আহরণ করতে তারা লোকালয়ে চলে আসছে।’
এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বন্য প্রাণীরা শুধু খাদ্যসংকটের জন্য বাইরে আসে না, স্বাভাবিক কারণেও আসে। বর্তমানে শূকর, মায়া হরিণ বেড়ে যাওয়ায় বানর ও অন্য প্রাণীদের মাঝেমধ্যে বাইরে আসতে দেখা যায়।’
রেজাউল করিম আরও বলেন, ‘২০২১ সালের জানুয়ারি থেকে অবৈধভাবে প্রাণী শিকারী এবং গাছ চুরি রোধ করায় সাতছড়ি জাতীয় উদ্যানে বন্য প্রাণীর সংখ্যা বেড়েছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে