
গাজীপুরের কালিয়াকৈর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুটি হত্যা মামলা করা হয়েছে। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে কালিয়াকৈরে আব্দুল্লাহ আল মামুন (২০) ও হাফিজুল ইসলাম গাজী (২৫) নিহতের ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দুটি হয়। দুই হত্যা মামলায় অজ্ঞাতনামা আরও ৮০০ জনকে আসামি করা হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন কালিয়াকৈরের আন্ধারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং হাফিজুল ইসলাম গাজী ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার নাওগাঁও গ্রামের শহিদুল্লাহ গাজীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার একটি মিছিল হয়। ওই মিছিলে গুলিবর্ষণ ও লাঠিপেটার মাধ্যমে বেশ কয়েকজন নিহত ও শতাধিক আহত হন। ওই হামলায় হাফিজুল ইসলাম গাজীও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৫ আগস্ট তিনি মারা যান। ওই ঘটনার ১১ মাস পর গতকাল সোমবার (৩০ জুন) রাতে নিহত হাফিজুলের বড় ভাই আবদুল হামিদ গাজী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি তালহা ইবনে অলি, ছগির আহম্মেদসহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে গত বছরের ৪ আগস্ট উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন। তাঁর মৃত্যুর ১১ মাস পর গতকাল রাতে তাঁর বন্ধু নয়ন মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ ছাড়া মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অজ্ঞাতনামা ৪০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, গাজীপুরের কালিয়াকৈরে দুজন নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে