গাজীপুরের শ্রীপুরে একটি টেক্সটাইল কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন আদায়, ঈদুল আজহার তিন দিনের হাজিরা বোনাস আদায়সহ নানা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ অবস্থায় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর চালানো হয়।
আজ শনিবার বেলা ২টার দিকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শ্রীপুরে পৌরসভার গিলারচালা এলাকার প্যারামাউন্ট কারখানার কয়েক হাজার শ্রমিক। এ সময় এক মাসের বকেয়া বেতন আদায়, ঈদুল আজহার তিন দিনের হাজিরা বোনাস ও বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বৃদ্ধির দাবি জানানো হয়।
কারখানার শ্রমিক শারমিন আক্তার বলেন, ‘আমাদের অনেকের মাসিক বকেয়া পাওনা রয়েছে। এ ছাড়া ঈদুল আজহার বোনাস বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বৃদ্ধিসহ নানা যৌক্তিক দাবি করে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের এই দাবিগুলোর প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না। তাই আমরা সবাই পরামর্শ করে কারখানার কমপক্ষে চার হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এসেছি দাবি আদায়ের জন্য।’
অপর শ্রমিক লাইলী বেগম বলেন, ‘ঈদুল আজহা গেল কত দিন? এখনো আমাদের তিন দিনের বোনাস পেলাম না। আমাদের সংসার হলো নুন আনতে পান্তা ফুরানোর দশা। একদিন ভালো খেতে পারলে দশদিন মরিচ দিয়ে খেতে হয়। যে বেতন সেই টাকা তো দোকান বাকি আর বাসাভাড়া দিয়ে শেষ। সন্তানের জন্য একটু মাছ মাংস কিনব তার কোনো সুযোগ থাকে না।’
কারখানায় শ্রমিক নাজমুল মিয়া বলেন, ‘আমাদের দাবিদাওয়া নিয়ে গেলে অফিসারা আমাদের দূর দূর করে তাড়িয়ে দেন। আমরা কই যাব। এ জন্য রাস্তায় এসেছি। রাস্তা থেকে সমাধান নিয়ে কর্মস্থলে ফিরব। আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে। এ ছাড়া আমাদের কোনো পথ খোলা নেই।’
প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মাইনুদ্দিন বলেন, শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এর পূর্বের শ্রমিকেরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। বিষয়টি সমাধানের চেষ্টা চলমান রয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে