
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌঁনে ১১টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আল আমিন (২৬) নামের ওই ছিনতাইকারীকে আটক করে। পরে কাছে থাকা চাপাতি দিয়ে তাঁর পায়ের রগ কেটে দেয়।
আহত এই পুলিশ সদস্যের নাম মোহাম্মদ শান্ত (২৬)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনার পর আহত পুলিশ সদস্য ও ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, গতকাল রাতে পুলিশ সদস্য শান্তর মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক ছিনতাইকারী।
এতে ওই পুলিশ সদস্য বাধা দিলে ছিনতাইকারীদের একজন তাঁর গলায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন এক ছিনতাইকারীকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।
একপর্যায়ে তার কাছে থাকা চাপাতি দিয়ে তারই পায়ের রগ কেটে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্য ও ছিনতাইকারী আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নারী কর্মজীবীদের মধ্যে অধিকাংশ চাকরি ছাড়ছেন পারিবারিক দায়িত্ব ও মাতৃত্বের কারণে। কর্মজীবী নারীদের ৭৫ শতাংশই এই দুটি কারণে স্বেচ্ছায় বা বাধ্য হয়ে চাকরি থেকে বিরতি নিচ্ছেন বা পেশাগত জীবনে ইতি টানছেন। এ ছাড়া বিরূপ কর্মপরিবেশ, সামাজিক চাপ এবং উচ্চশিক্ষার কারণেও অনেকে চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন।
১ ঘণ্টা আগে
‘আমার বাসার পাশেই একটি মিসাইল মারছে। প্রতি মুহূর্তে আতঙ্কে ছিলাম, প্রাণের ভয়ে ছিলাম। এখন নতুন জীবন পাইছি। নতুন এই জীবন দিছে ইউএস-বাংলা।’ কথাগুলো বললেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী ওমর ফারুক।
১ ঘণ্টা আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আরসিসি সড়ক নির্মাণকাজে ছাত্রদল নেতা আজমান সাকিবের বিরুদ্ধে চাঁদা দাবি ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেট্রোপলিটনের বন্দর থানায় সাবেক সভাপতি রেজা শরিফ, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তসহ...
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে (৩৫) নিজ দপ্তরে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ঘটনার সময় তাঁর অফিসকক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান
২ ঘণ্টা আগে