
গাজীপুরের কালিয়াকৈরে দুই দিনে একটি পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ডায়রিয়া ও মাথাব্যথার উপসর্গ নিয়ে তাঁরা ঢাকার মহাখালী কলেরা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব চান্দরা কাঠালতলী এলাকার ময়েজ উদ্দিন টেক্সটাইল কারখানায়।
এলাকাবাসী ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, গত সোমবার (১ ডিসেম্বর) সকালে শ্রমিকেরা কাজ শুরু করেন। কিন্তু সন্ধ্যার পরপরই কয়েকজন শ্রমিক হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরকে সহকর্মীরা স্থানীয় সফিপুর তানহা হেলথ কেয়ারে নিয়ে ভর্তি করেন। তখনো কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেনি।

পরদিন মঙ্গলবারও একই চিত্র দেখা দেয়। সকালে কাজে যোগ দেওয়ার পর আরও বহু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে তাঁদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গত দুই দিনে অসুস্থ শ্রমিকের সংখ্যা তিন শতাধিক ছাড়ালে কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিকেলে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
অসুস্থ শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার জানান, সোমবার সন্ধ্যা থেকেই বহু শ্রমিক ডায়রিয়া ও মাথাব্যথায় আক্রান্ত হয়। মঙ্গলবার সকালে কারখানায় যাওয়ার পর তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ধারণা, কারখানার ট্যাংকির পানি পান করেই সবাই অসুস্থ হচ্ছেন। দ্রুত সমস্যার সমাধান চান আতঙ্কিত শ্রমিকেরা।
কারখানার ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, ‘হঠাৎ অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় আমরা তাঁদের দ্রুত হাসপাতালে পাঠিয়েছি। বর্তমানে তাঁরা চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়ায় ইতিমধ্যে কারখানা এক দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪০ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে