গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় শিল্পী আক্তার নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার এমসি বাজার এলাকার সুফিয়া স্পিনিং মিলসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিল্পী আক্তার (৩২) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বনগ্রাম এলাকার মো. আব্দুল জলিলের মেয়ে। তিনি শ্রীপুরের এমসি বাজার এলাকার জনৈক আব্দুল কাদিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ডেকো গার্মেন্টস কারখানায় শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় ব্যবসায়ী মনির হোসেন বলেন, নিহত পোশাকশ্রমিক মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নারী পোশাকশ্রমিককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে আসার আগেই ঘাতক চালক পিকআপ ফেলে পালিয়ে যান।
ডেকো গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন, ‘নিহত শিল্পী আক্তার কারখানার সুইং সেকশনের কর্মী ছিলেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।’
বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আয়ুব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটি থানায় আনা হয়েছে। ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে