গাজীপুরের টঙ্গীতে এলাকাবাসীর পিটুনিতে অজ্ঞাতনামা (৩৫) এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দুজন যুবক টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী তাঁদের একজনকে আটক করলেও অপরজন কৌশলে পালিয়ে যান। পরে এলাকাবাসী আটক যুবকের হাত-পা রশি দিয়ে বেঁধে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
একপর্যায়ে ছিনতাইকারী অভিযোগে মৃত যুবকের গায়ে লবণ দিয়ে উল্লাস করতে দেখা গেছে। পরে মরদেহটি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, টঙ্গীর স্টেশন রোড এলাকায় দৈনিক ২০টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুজন যুবক বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী তাঁদের আটক করলেও একজন পালিয়ে যান। পরে আটক অপরজনকে পিটুনি দেওয়া হয়। তাঁর মৃত্যুর পর এলাকাবাসী শরীরে লবণ ছিটিয়ে দেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, মৃত ওই যুবকের নাম-পরিচয় শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মনিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
১০ মিনিট আগে
নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে