
গাজীপুরের শ্রীপুরে কৃষক এনামুল হক শস্যচিত্রে নিপুণ কৌশলে ফুটিয়ে তুলেছেন মানুষের হৃৎপিণ্ডের প্রতীক বা ভালোবাসার চিহ্ন। সবুজ আর বেগুনি ধান রোপণ করে জমিতে এমন চমৎকার নকশা ফুটিয়ে তুলেছেন তিনি। অসাধারণ এই দৃশ্য মুগ্ধ করছে মানুষকে। শুধু আশপাশের এলাকা নয়, দূর-দূরান্ত থেকেও নারী-পুরুষ আসছেন একটি বার এই শস্যচিত্র দেখতে।
কৃষক এনামুল হক উপজেলার বরমী ইউনিয়নের বেকাসাহারা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে।
বেকাসাহারা গ্রামে গিয়ে দেখা যায়, উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের পাশে এনামুলের ধানখেত। আশপাশের এলাকায় সবুজের সমারোহ। কৃষি মাঠ বোরোধানে ভরে গেছে। সড়কের পাশে একটি খেতের মাঝখানে সবুজ আর বেগুনি ধান রোপণ করে নিপুণ কৌশলে ফুটিয়ে তুলেছেন মানবদেহের হৃৎপিণ্ডের প্রতীকী চিহ্ন। শস্যচিত্রটি বহু দূর থেকেই যে কারও চোখে পড়ে।
সড়কে চলাচলকারী যাত্রীরা রাস্তায় নেমে ধানখেতের কাছে গিয়ে মোবাইল ফোনে এই ‘হৃৎপিণ্ডে’র ছবি তুলছেন। আশ্চর্য এই শস্যচিত্র কৌতূহলের সৃষ্টি করেছে আশপাশের সবার মধ্যে। এমনকি এই শস্যচিত্র দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসছেন। বিশেষ করে তরুণ-তরুণীরা খেতের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন।
টেংরা গ্রামের সারফুল ইসলাম বলেন, কৃষক এনামুল প্রতিবছর ভিন্ন ধরনের কিছু একটা করেন। ধানখেতে মা, বাংলাদেশের মানচিত্র—এসব ফুটিয়ে তুলেছেন আগেও। এ বছর শস্যচিত্রে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন মানুষের হৃৎপিণ্ড। অনেক মানুষ দেখতে আসছেন। ছবি তুলছেন।
গফরগাঁও উপজেলার শাহজালাল বলেন, রাস্তা দিয়ে যাচ্ছি। চোখে পড়ল এই চিত্র। মোটরসাইকেল থামিয়ে ছবি ওঠালাম। দেখতে খুবই চমৎকার। প্রশংসা না করে পারছি না।
সাবিনা আক্তার নামে একজন বলেন, এই রাস্তা ধরে যাচ্ছিলাম। হঠাৎ চোখের সামনে পড়ল এটি। মোটরসাইকেল থামিয়ে স্বামীর সঙ্গে ছবি ওঠালাম। দেখতে খুবই সুন্দর। যে কারও ভালো লাগবে।
কৃষক এনামুল হক জানান, দুই বছর আগে তিনি শস্যচিত্রে ফুটিয়ে তোলেন মা। এরপর মানচিত্র ফুটিয়ে তুলে বেশ আলোড়ন তৈরি করেছেন। এরপর শস্যচিত্রে ফুটিয়ে তুলেছেন মানবদেহের হৃৎপিণ্ড, যা অনেক বেশি আলোড়ন সৃষ্টি করবে বলে তাঁর ধারণা। তরুণ-তরুণীরা এসে ছবি তুলছেন।
এনামুল আরও জানান, স্থানীয় কৃষি অফিস থেকে বেগুনি ও ব্ল্যাক রাইস জাতের ধানবীজ সংগ্রহ করে বীজতলায় তৈরি করেন। এরপর ধানের চারা রোপণ করে এই শস্যচিত্র তৈরি করা হয়েছে।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, কৃষক এনামুল হক প্রতিবছর ভিন্ন ধরনের কিছু করেন। এ বছর তিনি ফসলের মাঠে শস্যচিত্রে মানবদেহের হৃৎপিণ্ড ফুটিয়ে তুলেছেন। দেখতে খুবই সুন্দর হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে