
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন, ঈদ বোনাস ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা। এতে আঞ্চলিক এই সড়কে সাড়ে তিন ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে পৌরসভার কেওয়া নতুনবাজার এলাকায় শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা।
কারখানার শ্রমিক নাজমা আক্তার বলেন, ‘কারখানার মালিক গোপনে শ্রমিকদের না জানিয়ে বেতন-ভাতা পরিশোধ না করে কারখানা বিক্রি করে দিছেন। আজ সকালে কাজে এসে দেখি কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে। সামনে ঈদ আমাদের সন্তানদের মুখে একটু খাবার, একটি নতুন জামা কেনার কত ইচ্ছে। এগুলো কে পূরণ করবে? আমাদের সন্তানেরা তো আমাদের পথ চেয়ে থাকে; মা-বাবা কখন নতুন জামাকাপড় নিয়ে আসবে। আমরা কি আর এমনিতেই রাস্তায় এসেছি? এই গরমে আপনি কতক্ষণ থাকতে পারবেন? আমরা পেটের দায়ে এসেছি।’
কারখানার শ্রমিক মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের দুই মাসের বেতন পরিশোধ না করে কারখানা কর্তৃপক্ষ কারখানা বিক্রি করে চলে গেছে। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের জন্য অনেক তারিখ দিয়েছে। সর্বশেষ ঈদের আগে বেতন দিবে বলে জানিয়েছেন। আজ এসে দেখি কারখানা বন্ধ। বাধ্য হয়ে রাস্তায় এসেছি।’
কারখানার মানবসম্পদ কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় আছি। কারখানা বিক্রি করা মালিকের কাজ। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হচ্ছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ২৫ মার্চ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা জানিয়েছে। এই আশ্বাসে শ্রমিকেরা বেলা দেড়টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে