
গাজীপুরের কালীগঞ্জে মো. হক নামের অপহৃত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠু পাঠান (৪০) নামের এক ব্যক্তিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিঠু একজন সন্ত্রাসী এবং তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দেওপাড়া এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল এবং পাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার অপর তিনজন হলেন মিঠু পাঠানের ছেলে জাহিদ হাসান ওরফে তামিম (১৯), সাগর (২৫) ও কনক মিয়াকে (২১)। কনক মিয়ার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাঁদের সবার বিরুদ্ধে অপহরণের ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
আজ শনিবার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মো. হক (২৪) একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। শুক্রবার রাতে তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথে উপজেলার মূলগাঁও এলাকায় পৌঁছালে তাঁকে একদল অপহরণকারী তুলে নিয়ে যায়। পরে তাঁকে মূলগাঁও চৌকিদার বাড়ির পেছনে একটি নির্জন বাগানে নিয়ে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় ওই যুবক তাঁর কাছে থাকা চার হাজার টাকা দিলেও অপহরণকারীরা সন্তুষ্ট না হয়ে আরও ১০ হাজার টাকার জন্য চাপ দিতে থাকে। নিরুপায় হয়ে ওই কর্মী তাঁর স্ত্রীকে ফোন কল করে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলেন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ অভিযান চালিয়ে গভীর রাতে তাঁকে উদ্ধার করে এবং জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে।
এ দিকে পুলিশ পৃথক একটি অভিযানে পানোজোড়া এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবাসহ সানি মিয়া (২২) ও জাহিদুল (২৬) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদণ্ড দেন।
কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, অপহরণের মামলায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের কাছে রিমান্ড আবেদন করবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে