
গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন মীরের বাজার এলাকায় গতকাল শনিবার দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে সিলিন্ডারের গ্যাস বিস্ফোরণে আড়াই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে শিশুটির বাবা-মাও হাসপাতালে চিকিৎসাধীন। নিহত শিশুর নাম মো. রায়হান। দগ্ধ ব্যক্তিরা হলেন রায়হানের বাবা রিপন হোসেন (২৩) ও মা হাফিজা আক্তার (২০)। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন ঘোষপাড়ায়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, মীরের বাজার এলাকায় সাজ্জাদ হোসেনের তিনতলা ভবনের নিচতলার একটি বাসা ভাড়া নিয়ে মাত্র দুই দিন আগে সপরিবারে বাসায় ওঠেন রিপন হোসেন। বাসায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডারটি নতুনভাবে স্থাপন করা হয়। গতকাল দিবাগত ভোররাতে শিশুর দুধ তৈরি করতে পানি গরম করার জন্য সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন জ্বালাতে যান রিপন হোসেনে স্ত্রী। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো কক্ষে আগুন ধরে যায়।
এ সময় ঘরের ভেতরে থাকা রিপন, হাফিজা ও শিশু রায়হান দগ্ধ হয়। পুড়ে যায় ঘরের আসবাব ও বিছানাপত্র। তাদের চিৎকার শুনে আশপাশের ভাড়াটিয়ারা ও বাড়িওয়ালা ছুটে এসে আগুন নেভান। পরে দগ্ধ তিনজনকে প্রথমে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের প্রায় ৭০ শতাংশ ও তাঁর স্ত্রী হাফিজার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেছেন, ‘গতকাল দিবাগত ভোররাতে চুলায় আগুন ধরানোর সময় লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রী ও তাঁদের শিশুপুত্র দগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে শিশুটির মৃত্যু হয় এবং অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৩ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে