গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার ছাদ থেকে পা পিছলে পড়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ড মিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলী মো হামিদুর রহমান (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলিয়া এলাকার আব্দুল মান্নাফের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ড মিল এলাকায় লিডা ফ্যাশন অ্যান্ড ডাইং লিমিটেড নামে একটি পোশাক কারখানায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কারখানা ভবনের ছয়তলার ছাদে রঙের কাজ চলছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভবনের ছাদে ওঠে প্রকৌশলী হামিদুর রহমান কাজ পরিদর্শন করেন। এ সময়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান।
গুরুতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানার সহকারী প্রকৌশলী কাজ তদারকি করার সময় হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মারা যান। এ নিয়ে তার স্বজনদের কোনো সন্দেহ নেই। তাই তাদের আবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে