
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। একই সময়ে প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সোমবার ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও কারখানার নিরাপত্তাকর্মীরা জানান, ভোরের দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে নামফলকে আগুন ধরিয়ে দেয় এবং ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে নামফলকের একটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানার নিরাপত্তা সুপারভাইজার সিরাজুল ইসলাম বলেন, ভোর পৌনে ৫টার দিকে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ আগুন লাগিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে