Ajker Patrika

ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

আজ রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, তাকওয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাস ও ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপরে পৌঁছায়। এ সময় টাঙ্গাইলগামী ওই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে’ কিশোরী কন্যাকে হত্যা করলেন মা

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

মার্কিন বাহিনীর নতুন মাথাব্যথা ইরানের ‘অদৃশ্য কমান্ডো’

ক্রুকে উদ্ধারে কী কী প্রযুক্তি ব্যবহার করল যুক্তরাষ্ট্র, ইরানিরা কেন খুঁজে পেল না

চৈত্রসংক্রান্তিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত