
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা হামিদুল ইসলামের ছেলে।
নিহত ছাত্রের পরিবার, পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, হাবিবউল্লাহর বাবা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম। সে মা-বাবার সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে থাকত। কয়েক বছর আগে হাবিবউল্লাহ আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হয় এবং সেখানে আবাসিক শিক্ষার্থী হিসেবে অবস্থান করছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে পড়াশোনার একপর্যায়ে হাবিবউল্লাহ মাদ্রাসার টয়লেটে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে টয়লেট থেকে বের না হওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে এক শিক্ষক দারোয়ানকে ডেকে বিষয়টি জানালে তারা টয়লেটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢুকে দেখেন একটি পাইপের সঙ্গে গলায় প্লাস্টিকের রশি দিয়ে হাবিবুল্লাহ ঝুলে আছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানা-পুলিশ।
এ বিষয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে