
গাজীপুরের কালিয়াকৈরে কলেজছাত্র আবুল কালাম আজাদকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাং লিডার ‘পিচ্চি আকাশ’কে তাঁর এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১ ও র্যাব-১৪-এর যৌথ অভিযানে তাঁকে টাঙ্গাইলের বাসাইল থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পিচ্চি আকাশের বিরুদ্ধে হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামি মো. আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৬) সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার জয়পুর গ্রামের মো. মজিবর রহমানের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানার উলুসরাতে ভাড়া বাসায় থেকে এলাকায় কিশোর গ্যাং গঠন করে বিভিন্ন অপরাধমূলক কাজ করতেন। অপরজন গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন বিশ্বাসপাড়া এলাকার শুকুর আলীর ছেলে মো. সৌরভ (২১)।
নিহত কলেজছাত্রের নাম আবুল কালাম আজাদ (২৬)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন মসদই গ্রামের মৃত কাশেম লস্করের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকায় ভাড়া বাসায় থেকে কালিয়াকৈর সরকারি ডিগ্রি কলেজে লেখাপড়া করতেন।
র্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় টাঙ্গাইলের বাসাইল থানাধীন করাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আকাশ ও তাঁর সহযোগী সৌরভকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিচ্চি আকাশ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে