
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে জরিনা বেগম (৫০) নামের এক অসুস্থ নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া। তিনি বলেন, গতকাল সোমবার সন্ধ্যার দিকে তিনি মারা যান।
নিহত জরিনা বেগম উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের মো. জয়নাল মিয়ার স্ত্রী।
ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়া জানান, সোমবার বেলা ১১টার দিকে হঠাৎ করে তিস্তা নদীতে উজানের স্রোতে ভারতের দিক থেকে ভেসে আসে বড় বড় শুকনো কাঠের গুঁড়ি ও ডালপালা। সেগুলো সংগ্রহ করতে যান ওই নারী। না খেয়ে সারা দিন কাঠ সংগ্রহ করেন।
এ সময় নদীর পাড়ে অসুস্থ হন জরিনা বেগম। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটস্থ পল্লি চিকিৎসকের কাছে নেওয়ার পথেই তিনি মারা যান।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩২ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৯ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে