
ফেনীর দাগনভূঞায় এক ছাত্রদল নেতার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড বুলেট উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ শনিবার দুপুরে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল হাসান জাবেদের বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র, বুলেট, ককটেল তৈরির ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান চালায়।
অভিযান শেষে যৌথ সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর দাগনভূঞার অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ সকাল থেকে মাদক নিয়ন্ত্রণে ও মাদক কারবারিদের গ্রেপ্তারে দাগনভূঞা উপজেলার বিভিন্ন মাদক স্পটে ও কারবারিদের বিরুদ্ধে অভিযান চালায়।
শাহরিয়ার রহমান বলেন, ‘অভিযানের অংশ হিসেবে মাদক রয়েছে মর্মে দাগনভূঞা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রেজাউল হকের ছেলে আশ্রাফুল হাসান জাবেদের ঘরে অভিযান চালাই। মাদক খুঁজতে গিয়ে তার থাকার ঘরে দুই রাউন্ড বুলেট পাই। বুলেট পাওয়ার পর অস্ত্র উদ্ধারে তাদের পুরো ঘর তল্লাশি করে বসতঘরের ছাদ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ধারালো ছুরি ও ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া যায়।’
মেজর শাহরিয়ার আরও জানান, তাঁর থাকার ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে। অভিযান চালানোর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি ঘর থেকে পালিয়ে যান।
তবে এ বিষয়ে জাবেদের মা বলেন, ‘আমাদের ঘরে কী পাইছে না পাইছে কিছুই জানি না। আমার ছেলেকে ফাঁসানোর জন্য এগুলো করা হচ্ছে। আর যে ছুরিগুলো ওরা নিছে, সেগুলো কোরবানির গরুর চামড়া ওঠানোর ছুরি।’ ছাত্রদল নেতা জাবেদ জানান, এটি তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানোর জন্য একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে