দক্ষিণ-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ফেনী বাণিজ্য, শিক্ষা ও প্রবাসী অধ্যুষিত অঞ্চলের জন্য পরিচিত। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় এ জেলার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা বেশ সমৃদ্ধ। এই ট্যাগ পেজে ছাগলনাইয়া, ফেনী সদর, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম ও দাগনভূঞা উপজেলার রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও জেলার গুরুত্বপূর্ণ সব খবর পাওয়া যাবে।

ফেনীতে গত ২৪ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ফেনীর ফুলগাজীতে জুনায়েদ নামের দুই মাস বয়সী এক শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা মো. সুলতানের (৩০) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার ভূমি অফিসসংলগ্ন মোহাম্মদ আলী মেম্বার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় সড়কের পাশে থেমে থাকা একটি সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় মো. সুমন এবং স্বামীর পরিবারের পক্ষ থেকে করা চুরির মামলায় স্ত্রী নাসিমা আক্তারকে কারাগারে পাঠানো হয়। আজ বুধবার দুপুরে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এই আদেশ দেন।