
দিনাজপুরের নবাবগঞ্জ থানা-পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার নেতারা হলেন দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোস্তফিজুর রহমান (৪০), ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. হারুন অর রশিদ ওরফে পেস্তাক হারুন (৪৭) এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. জহুরুল ইসলাম রাজা (৬৪)।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা উপজেলার আলোচিত একটি ট্রিপল মার্ডার মামলায় এজাহারভুক্ত আসামি। দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
২০২২ সালের ৩০ মার্চ রাত ১২টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাচদহ (আলমনগর) ব্রিজের কাছে কিবরিয়া, লিমন ও সাব্বির নামের তিন ছাত্রলীগ নেতা-কর্মীর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁদের বহনকারী মোটরসাইকেল দুমড়েমুচড়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়।
নিহত কিবরিয়া উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং লিমন ও সাব্বির ছাত্রলীগের কর্মী ছিলেন। ২০২৪ সালের ২৬ আগস্ট নিহত ছাত্রলীগ কর্মী লিমনের বাবা রবিউল ইসলাম ছেলে ও ছেলের দুই বন্ধুকে হত্যার অভিযোগে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেন। এতে আসামি হিসেবে সাবেক এমপি শিবলী সাদিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ছাত্রলীগ সভাপতি, সম্পাদকসহ ৬৪ জনের নাম উল্লেখ করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে