
দিনাজপুরের বিরামপুর রেল ক্রসিংয়ে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ও একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল রোববার রাত ১টার দিকে এ সংঘর্ষ হয়। নিহত আরিফুল ইসলাম (১৮) ট্রাকচালকের সহকারী ছিলেন। ট্রাকচালক মাহাবুব হোসেন (৩০) গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন।
পার্বতীপুর রেলওয়ে থানার (ওসি) ফখরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিহত আরিফুল ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। আহত মাহাবুব হোসেন একই এলাকার শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল রাত ১টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর-ঘোড়াঘাট (রেলগেট) অতিক্রম করছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ট্রাকটি ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ওই সময় রেল ক্রসিংয়ের গেট বন্ধ করা হয়নি।
ওসি ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই রুটে রাতে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে