
দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে গ্লাস ভেঙে অটোরিকশা শপিং কমপ্লেক্সে ঢুকে চালকসহ দুজন আহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের স্বপ্ন শপিং কমপ্লেক্সে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় অটোরিকশাচালক এজাজুল ইসলাম গুরুতর আহত হলে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় নাজনিন নাহার নামের এক ক্রেতাও আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের উর্বশী হলের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে এজাজুল ইসলাম তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ অটোরিকশার অ্যাকসিলারেটর ডাইরেক্ট (স্বয়ংক্রিয়ভাবে গতি বৃদ্ধি) হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে স্বপ্ন শপিং কমপ্লেক্সের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে। এতে অটোচালক এজাজুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ সময় নাজনিন নাহার নামের এক ক্রেতাও আহত হন। তিনি ফুলবাড়ী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি শপিং কমপ্লেক্সে ঢুকে গেলে চালকসহ দুজন আহত হওয়ার খবর শুনেছি। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে