দিনাজপুরের নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে বিষপানে মোছা. রুমি আক্তার রিতা (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের আখিড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রিতা ওই গ্রামের মো. রবিউল ইসলামের মেয়ে এবং স্থানীয় দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিতার মা অসুস্থ থাকায় দুই দিন ধরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এমতাবস্থায় রিতা বাসায় একা ছিল। দুপুরে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে সে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পায়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে রিতা। এ সময় বাসায় রাখা বেগুনখেতে দেওয়ার কীটনাশক পান করে মায়ের কাছে ফোন করে বাঁচার আকুতি জানায়। পরে রিতার মা পাশের বাসায় থাকা রিতার বড়মাকে বিষয়টি জানান এবং রিতার খোঁজ নিতে বলেন। তখন তিনি বাসায় গিয়ে রিতার অবস্থা বেগতিক দেখে ভ্যানে করে হাসপাতালে পাঠান।
রিতার বড়মা মোছা. নুর বানু বলেন, ‘রিতার মা দিনাজপুরে চিকিৎসাধীন থাকায় রিতা ওই দিন বাসায় একা ছিল। দুপুরে রিতার মা ফোনে জানায় সে বিষ খেয়েছে, সঙ্গে সঙ্গে আমি বাসায় গিয়ে দেখি বিছানায় সে ছটফট করছে। পরে ভ্যানযোগে রিতাকে হাসপাতালে পাঠাই।’
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. স মু আল আফ মুকসিত বলেন, ‘সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রিতাকে জরুরি বিভাগে আনা হয়। অবস্থা সংকটজনক হওয়ায় তাকে স্থানান্তর করা হয়। তবে অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় তার মৃত্যু হয়। পরে আবার জরুরি বিভাগে এনে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।’
দাউদপুর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রিতা আমাদের শিক্ষার্থী ছিল। তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ বছর গণিত বিষয়ে কিছু শিক্ষার্থীর ফল খারাপ হয়েছে। ফল খারাপ হলেও আত্মহত্যার মতো সিদ্ধান্ত কেউই আশা করে না।’
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে