
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলামসহ ছয় নেতাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকালে এক কিশোরকে হত্যার মামলায় তাঁদের কারাগারে পাঠানো হয়। আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (২) আত্মসমর্পণ করে আসামিরা জামিনের আবেদন করেন। পরে বিচারক মো. ইব্রাহিম আলী শুনানি করে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
জেলহাজতে যাওয়া আসামিরা হলেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর (৫২), নিজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক (৫৫), আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা (৫৫), শফিউল ইসলাম (৪৭), আমিনুল ইসলাম (৪৮) এবং সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শেখ (৫৫)।
দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের দিন বেলা ১টায় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর (বাবুরহাট) এলাকায় সালাউদ্দিনসহ (১৬) তার কয়েক বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো ও মারধর করা হয়। এতে সালাউদ্দিনসহ কয়েকজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সালাউদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন ৬ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দিন মারা যায়। এই ঘটনায় ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর সালাউদ্দিনের মা বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়ার বাসিন্দা আবুল কালাম আজাদের স্ত্রী জহুরা খাতুন (৪৫) বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৯০ থেকে ১০০ জনকে আসামি করে বীরগঞ্জ থানায় একটি মামলা করেন।
দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, রোববার দুপুরে ৬ জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাঁদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। পরে তাঁদের কড়া পুলিশ প্রহরায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে