
তরুণ প্রজন্মকে সংঘবদ্ধভাবে ফেসবুকে ফেক আইডি খুলে ‘তথাকথিত’ রাজনৈতিক নেতাদের মুখোশ উন্মোচন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ইয়াং জেনারেশনকে একটা গ্রুপ করতে হবে, দুই থেকে চারটা ফেক আইডি খুলে এলাকার সো কলড নেতাদের মুখোশ উন্মোচন করতে হবে।
গত বুধবার বিকেল সাড়ে ৫টায় দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের পুরাতন শহীদ মিনার মোড়ের বিজয় চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস এই মন্তব্য করেন।
অতিথির বক্তব্যে সারজিস বলেন, ‘বড় দুটি রাজনৈতিক দল জনগণের কথা বলে নাকি সিন্ডিকেট চালায়, চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে—তা দেখতে হবে আমাদের।’
বীরগঞ্জ উপজেলার উন্নয়ন প্রসঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বীরগঞ্জ উপজেলা, কিন্তু এই উপজেলায় সবচেয়ে কম পাকা রাস্তা রয়েছে। এলজিইডির যে হিসাব, সেখানে ১৭ পারসেন্ট রাস্তা পাকা, বাকি ৮৩ পারসেন্ট রাস্তা হাসিনার উন্নয়নের জোয়ারে কাঁচা হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘বীরগঞ্জের গোলাপগঞ্জ মোড় মাদকের আখড়া। কোন কোন নেতা এখান থেকে ভাগ খায়, তা আমাদের দেখতে হবে। আমরা এনসিপি আপনাদের কাছে সমর্থন বা ভোট চাইতে আসিনি। এসেছি আপনাদের ঘুমন্ত বিবেকগুলো জাগ্রত করতে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের স্বপ্নকে বৃথা যেতে দেওয়া যাবে না। তিন বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধ জীবন দিয়েছে।
খারাপকে যদি খারাপ বলার সৎসাহস দেখাতে না পারেন, তাহলে মানুষটা প্রশ্রয় পেয়ে যাবে। কাউকে আর হাসিনা থেকে খুনি হাসিনা হয়ে উঠতে দেওয়া যাবে না। আপনাদের কাছে আমাদের জায়গা থেকে এই অনুরোধটুকু জানাই।’
পথসভায় আরও বক্তব্য দেন যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন, সাদিয়া ফারজানা দিনা, রফিকুল ইসলাম কনক, ইমামুর রশিদ ইমাম, আল আমিন, ফাহমিদ, তপু, জেমিয়ন প্রমুখ। পথসভা শেষে জনসাধারণের মধ্যে প্রচারপত্র বিলি করেন তাঁরা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে