দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ঠিক এক বছরের মাথায় ভারত থেকে আবারও এসেছে বিলুপ্ত প্রায় প্রাণী ‘নীলগাই’। ধূসর রঙের এই নীলগাইটিকে আজ শনিবার সকাল থেকে ভারত সীমান্ত সংলগ্ন ধর্মপুর শালবন ও এর আশপাশে ছোটাছুটি করতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে উৎসুক জনতা নীলগাইটিকে দেখতে ভিড় ধর্মপুর শালবন ও আশপাশের এলাকায় ভিড় করেন।
স্থানীয়রা জানান, সকালে ধর্মপুর শালবন ও আশপাশের জমিতে একটি ধূসর রঙের নীলগাইকে ছোটাছুটি করতে দেখতে পান তাঁরা। এই খবর ছড়িয়ে পড়ার পর এখন অনেকেই ভিড় করছেন ধর্মপুর শালবন ও আশপাশের এলাকায়। খবর পেয়ে সেখানে ছুটে আসেন বন বিভাগের কর্মকর্তা ও বিজিবির সদস্যরা।
বন বিভাগের ধর্মপুর বিট কর্মকর্তা মো. মহসীন আলী বলেন, ‘শনিবার সকালে খবর পেয়ে আমরা এলাকায় ছুটে আসি। এটি নিরীহ একটি প্রাণী। তাই কেউ যাতে এই প্রাণীটিকে বিরক্ত বা ক্ষতি করতে না পারে এ জন্য বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা চেষ্টা চালাচ্ছি।’
উল্লেখ্য, গত বছরের ১৬ মার্চ ভারত থেকে আরও একটি নীলগাই ছুটে আসে ধর্মপুর শালবনে। এরপর দিনভর জনতার ধাওয়া খেয়ে প্রাণ হারায় বিলুপ্ত প্রায় নিরীহ এই প্রাণীটি।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩৪ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে