
দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহব্যবস্থার অন্যতম ভরসা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে কেন্দ্রটির উৎপাদন পুনরায় শুরু হয় বলে নিশ্চিত করেছেন এর প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।
জানা যায়, গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ২ মিনিটে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটে কয়লার সঙ্গে বড় পাথর চলে আসায় বয়লারের টিউব ফেটে যায়। এতে ইউনিটটি বন্ধ হয়ে যায়। ওই সময় এই ইউনিট থেকে ৫০ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। পরে কেন্দ্রটির তিনটি ইউনিটেরই উৎপাদন বন্ধ হয়ে গেলে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় ব্যাপক বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়।
৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্রটি ২০০৬ সালে উৎপাদন শুরু করে। শুরুতে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট থাকলেও ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াটের একটি নতুন ইউনিট যুক্ত হয়। তবে নানা যান্ত্রিক জটিলতায় কেন্দ্রটি কখনোই পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হয়নি।
বর্তমানে ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটটি ২০২৪ সালের ১ নভেম্বর থেকে এবং ১২৫ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। প্রথম ইউনিটটি চলতি বছরের ১৪ জানুয়ারি চালু হলেও ২২ এপ্রিল আবার বন্ধ হয়ে যায়।
প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘কয়লার সঙ্গে বড় পাথর চলে এসে বয়লারের টিউব ফেটে যাওয়ায় ১ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। আমাদের প্রচেষ্টায় ৪৬ ঘণ্টা ৫ মিনিট পর এটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে। এখন ইউনিটটি থেকে প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে