
দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুরের জোলাপাড়া গ্রামে মাদকাসক্ত দুই যুবক অপর যুবক সাজিদুল ইসলামকে (৩৮) পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত সাজিদুল একই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে। আজ শুক্রবার থানার পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠিয়েছে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাজিদুল ইসলাম তার ঘরের তোশকের নিচে ৬ হাজার টাকা রেখেছিলেন। বৃহস্পতিবার টাকা খুঁজতে গিয়ে দেখেন ৪ হাজার টাকা চুরি হয়ে গেছে। বিষয়টি তাঁর মা সাজেদা বেগমকে জানালে তিনি বলেন, ঘরে একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রায়হান কবির (২৫) ও বেলাল হোসেনের ছেলে নুরুন্নবী (২৮) প্রবেশ করেছিলেন।
পরে বৃহস্পতিবার বিকেলে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই দুজনকে দেখে সাজিদুল তাঁর ঘর থেকে টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞেস করেন। এতে ক্ষিপ্ত হয়ে রায়হান ও নুরুন্নবী বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করলে সাজিদুল লুটিয়ে পড়েন।
একপর্যায়ে স্থানীয়রা সাজিদুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর পাঠান। সন্ধ্যায় দিনাজপুরে নেওয়ার পথে অবস্থার অবনতি ঘটলে তাঁকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিরামপুর থানার (ওসি) মমতাজুল হক আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে