
দিনাজপুরের হিলিতে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগের তদন্তে নেমেছে দুদক। আজ সোমবার দুপুরে হাকিমপুর উপজেলার লোহাচড়া হয়ে সরঞ্জাগাড়ি রাস্তার সংস্কারকাজের অনিয়ম তদন্তে যান দুদক কর্মকর্তারা। সেখানে রাস্তার কিছু জায়গায় কার্পেটিং উঠে যাওয়ার চিত্র পান তাঁরা।
দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাসারের নেতৃত্বে অভিযান চালানো হয়।
হাকিমপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী এন্তাজুর রহমান বলেন, ২৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে উপজেলার লোহাচড়া হয়ে সরঞ্জাগাড়ি পর্যন্ত ১ হাজার ৫০০ মিটার রাস্তার সংস্কারকাজের দায়িত্ব পায় দিনাজপুরের কাহারোলের ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন কনস্ট্রাকশন। সন্ধ্যার পর যে কার্পেটিংয়ের কাজ করা হয়েছে, বৃষ্টি আসার কারণে রাস্তার ১১৬ মিটার অংশের কার্পেটিং কিছুটা উঠে যাওয়ার কারণে সমস্যা তৈরি হয়েছে। সে জন্য দুদক তদন্তে এসেছে।
দিনাজপুর জেলা দুদকের সহকারী পরিচালক খায়রুল বাসার বলেন, ‘আমরা দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে আজ হাকিমপুর উপজেলার এলজিইডির একটি রাস্তার সংস্কারকাজের অনিয়মের অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্তে এসেছি। আমাদের কাছে অভিযোগ ছিল, রাস্তার যে কার্পেটিং আছে, সেটি হাত দিয়ে ওঠানো যাচ্ছে। নিরপেক্ষ প্রকৌশলীসহ আমরা তদন্তে যে সমস্যাটি পেয়েছি, সেটা হলো, রাস্তার কিছু জায়গায় কার্পেটিং উঠে গেছে।’
খায়রুল বাসার আরও বলেন, ‘আমরা রাস্তার বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছি। এগুলো ল্যাবে পাঠানো হবে। ল্যাব থেকে যে প্রতিবেদন আসবে, তার ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে খবর আসে ঢালাইয়ের এক দিনের মাথায় উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। এরপর নড়চড়ে বসে দুদক।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে