
দিনাজপুরের খানসামা উপজেলায় পানির মোটরের সংযোগ মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে ফেরদৌস আলম (২৪) নামের এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের শিমুলতলী মহিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত ফেরদৌস ওই এলাকার মৃত বাবলুর রহমানের ছেলে।
মৃত ব্যক্তির পরিবার ও নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিজ বাড়িতে পানির মোটরের সংযোগ মেরামত করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হন ফেরদৌস। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রুবেল ইসলাম বলেন, ‘ফেরদৌস ছাত্রদলের একজন নিবেদিত কর্মী ছিলেন। তাঁর এই অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে