
দিনাজপুরের হাকিমপুরে নছিমনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার ভেলুপাড়া বটতলীতে এ দুর্ঘটনা ঘটে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, হাকিমপুরে বিরামপুর-হাকিমপুর সড়কের রেলস্টেশন ডাঙ্গাপাড়া এলাকা অতিক্রম করে ভেলুপাড়া বটতলীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নছিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নছিমনের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই দুজন মারা যান।
নিহত একজন হলেন জেলার নবাবগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের ধীরাজ কুমার ঘোষের ছেলে বিমান কুমার ঘোষ (৩০)। অপরজন তাঁর বন্ধু, তবে নাম-পরিচয় এখনো জানা যায়নি। মোটরসাইকেলে হাকিমপুর থেকে তাঁরা বিরামপুরের দিকে যাচ্ছিলেন।
পরে খবর পেয়ে হাকিমপুর থানা-পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নছিমনচালক পলাতক রয়েছেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘ডাঙ্গাপাড়া এলাকায় গরুবোঝাই নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে