
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা ব্লিচিং পাউডারবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ রোববার বিকেলে হিলি স্থলবন্দরের ভেতরের ৩ নম্বর গুদামের সামনে ট্রাকে ব্লিচিং পাউডার লোড করার সময় এ অগ্নিকাণ্ড ঘটে।

মা এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠানের আবুল বাসার বলেন, ‘আমরা ভারতের বিহার রাজ্য থেকে ৪০ টন ব্লিচিং পাউডার আমদানি করে বন্দরের ৩ নম্বরে গুদামে রেখেছিলাম এবং সকাল থেকে তিনটি ট্রাকে আমরা সেগুলো বিক্রি করেছি। বিকেলে আরও একটি ট্রাকে শ্রমিকেরা ব্লিচিং পাউডার লোড দেওয়ার সময় কীভাবে যে আগুন লেগেছে, আমরা বলতে পারছি না। আনুমানিক সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাশেম বলেন, ‘আমরা হিলি পোর্টে আগুন লাগার খবর পেয়ে ৩টা ৫০ মিনিটে আসি। এরপর বন্দরের ভেতরে এসে দেখি, একটি ট্রাকে ব্লিচিং পাউডার, সেটাতে আগুন লেগেছে। আমরা এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে