দিনাজপুরে আবারও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মাহফুজুর রহমান জানান, দিনাজপুরে দুজন রোগীর করোনা শনাক্ত হয়েছে। তাঁদের দুজনকেই নিজ আবাসস্থলে আইসোলোশনে রাখা হয়েছে।
দিনাজপুরের সিভিল সার্জন মো: আসিফ ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ বিষয়ে আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা শনাক্তের কিট সরবরাহ রয়েছে। আমরা জনগণকে আগের ন্যায় মাস্ক পরিধান, হাত ধোয়া ও নিরাপদ দূরত্ব মানার জন্য বলছি। সেই সঙ্গে বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে মিটিং করে প্রশাসনের সব পর্যায়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়ার বিষয়টিও আলোচনা করা হয়েছে।’
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ফজলুর রহমান বলেন, ‘দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এর আগে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আইসোলেশন বেডও প্রস্তুত রাখা আছে। যদি কেউ বেশি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে