
ব্যাপক আমদানি সত্ত্বেও দিনাজপুরের হাকিমপুর-হিলিতে খুচরা বাজারে পেঁয়াজ ও কাঁচা মরিচের দামবৃদ্ধি পেয়েছে কেজিতে ২০ টাকা। কারণ হিসেবে দুর্গাপূঁজার জন্য টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা বলছেন ব্যবসায়ীরা। তবে মাত্র তিনদিনের ব্যবধানে এমন দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা।
খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, গত কয়েকদিনে আমদানি বাড়লেও আড়তে তেমন কমেনি কাঁচা মরিচের দাম। টানা ৬ দিন বন্দর বন্ধ থাকবে জন্য এসব কাঁচামাল গুদামজাত করে দামবৃদ্ধি করছেন আড়তদাররা।
আজ বুধবার (৯ অক্টোবর) বিকেলে হাকিমপুর-হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত তিনদিন আগেও এই বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৭০ টাকা কেজি। আজ বুধবার তা বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।
এদিকে, কয়েকদিন ধরে এ বন্দরে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের আমদানি। গতকাল মঙ্গলবার একদিনে এ বন্দরে ভারতীয় ৪৯টি ট্রাকে ৪৪০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়। দুই সপ্তাহ আগে পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছিল ২২০ টাকা কেজি। খুচরা বাজারে তা বিক্রি হয়েছিল ২৪০ টাকা কেজি। আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমে আজ তা পাইকারি হচ্ছে ২০০ টাকা কেজি। খুচরা বিক্রি হচ্ছে তা ২২০ টাকা কেজি। তবে বন্দর বন্ধ হওয়ায় মরিচের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, ‘গত তিনদিন আগেও পেঁয়াজ কিনেছিলাম ৭০ টাকা কেজি। আজ দেখি ৯০ টাকা কেজি। আবার ভারত থেকে নাকি কয়েকদিন পেঁয়াজ আসবে না। তাহলে তো আরও দাম বাড়বে। এভাবে চললে আমরা চলব কি করে?’
কাঁচামরিচ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা হিলি স্থলবন্দরে বসবাস করি। শুনছি এবং দেখছি, এই বন্দরে প্রচুর কাঁচামরিচ আমদানি হচ্ছে। সেই হিসেবে তো ১০০ টাকার নিচে দাম হওয়া দরকার। অথচ এখনো আমাদের ২০০ টাকা কেজির ওপরে কাঁচামরিচ কিনে খেতে হচ্ছে।’
হিলি বাজারে খুচরা ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, ‘বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। কাঁচামরিচের দাম একটু কম। তবে পুজার জন্য পোর্ট বন্ধ। বাজারে বড় বড় ব্যবসায়ীরা বস্তা বস্তা কাঁচামরিচ আর পেঁয়াজ মজুত করছে, দাম বেশি পাবার আশায়।’
হিলিবন্দরের পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানিকারক বাবুল হোসেন বিকেলে মোবাইলে আজকের পত্রিকাকে বলেন, ‘পেঁয়াজে তেমন পরতা নেই। ভারত থেকে আনতেই ৮৫ টাকা পরতা পড়ছে, লোকসান হচ্ছে। তাই কয়েকদিন থেকে পেঁয়াজ আমদানি করছি না। তবে কাঁচামরিচ আমদানি করছি। বর্তমান কাঁচামরিচ আমদানি অনেক বেশি হচ্ছে। গতকাল ৪৯ গাড়ি কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দরে।’

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৩ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৫ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪১ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে