
দিনাজপুর জেলার বিরামপুরে সবজিবোঝাই পিকআপের চাকায় জাহিদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর-বিরামপুর-গোবিন্দগঞ্জ সড়কের হাসপাতাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহিদ উপজেলার টাটকপুর (নয়াপাড়া) গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
থানা-পুলিশ জানায়, প্রতিদিনের মতো পুরোনো বস্তা কেনাবেচা শেষে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে জাহিদ বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। হাসপাতাল রাস্তা থেকে প্রধান সড়কে ওঠার সময় একটি সবজিবোঝাই পিকআপ চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহাজুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বুকে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।’
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় রাতেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৫ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৮ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে