
দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার অন্যতম ভরসা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিটটি চালু হওয়ার ১৫ ঘণ্টা পর আবারও বন্ধ হয়ে গেছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় পুনরায় বন্ধ হয়ে যায়। ফলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ।
জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হয়েছিল স্থানীয় বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদিত কয়লার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ২০০৬ সালে যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট নিয়ে শুরু হলেও ২০১৭ সালে আরেকটি ২৭৫ মেগাওয়াট ইউনিট যুক্ত হয়ে মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াটে উন্নীত হয়। তবে নানা যান্ত্রিক জটিলতায় কেন্দ্রটি কখনো একসঙ্গে সর্বোচ্চ ক্ষমতায় উৎপাদন করতে পারেনি।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়েছে। বয়লারের বাষ্প স্বাভাবিকভাবে ঠান্ডা হতে কিছু সময় লাগবে। সব প্রক্রিয়া শেষে মেরামতের কাজ সম্পন্ন করতে পাঁচ থেকে ছয় দিন লাগতে পারে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুটি আগে থেকে বন্ধ ছিল। ২২ এপ্রিল রাত ১০টা ২ মিনিটে কেন্দ্রটির শেষ সক্রিয় ইউনিটটিও (এক নম্বর ইউনিট) কয়লার সঙ্গে বড় বড় পাথর এসে বয়লারের টিউব ফেটে বন্ধ হয়ে যায়। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে ইউনিটটি চালু করা হয়। এরপর রাত ৩টায় পুনরায় ইউনিটটিতে সমস্যা দেখা দেয়। এই অবস্থায় শনিবার বেলা ১১টা পর্যন্ত ইউনিটটি সচল ছিল। পরে বয়লারের টিউব ফেটে যাওয়ায় আবারও ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ইউনিটটি থেকে ৫৫ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হতো। বর্তমানে বড়পুকুরিয়া কয়ালাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণরূপে বন্ধ। এতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় দেখা দিয়েছে মারাত্মক বিদ্যুৎ-বিভ্রাট।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে