নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষকেরা সর্বোচ্চ সম্মান পাবেন। তাঁদের জন্য আলাদা বেতন স্কেল তৈরি করা হবে।’
আজ বুধবার দুপুরে দিনাজপুরের বিরলে মঙ্গলপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমি ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন এমপি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে রেল, সড়ক ও আকাশ যোগাযোগ ব্যবস্থার আমল পরিবর্তন হয়েছে। দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া ও রূপসা থেকে পাটুরিয়া সব ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে।’
নৌ পরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষ অনেক ভালো আছে। করোনা মোকাবিলার ক্ষেত্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বাংলাদেশে দুই থেকে তিন কোটি মানুষ বিনা চিকিৎসায় ও না খেয়ে মারা যাবে। কিন্তু বাংলাদেশে কোনো মানুষ বিনা চিকিৎসায় বা না খেয়ে মারা যায়নি। বরং করোনা মোকাবিলায় বিশ্বে পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহীনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মনিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
২ মিনিট আগে
নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে