
দিনাজপুরের খানসামায় আহত অবস্থায় এক বাজপাখিকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা প্রাণীসম্পদ অফিস চত্বরে আহত ওই বাজপাখিকে প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করেন উপজেলা প্রাণীসম্পদ বিভাগ ও বন বিভাগের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল কাদের, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল হকসহ প্রমুখ।
উপজেলা বন বিভাগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে উপজেলার ৪ নম্বর খামারপাড়া ইউনিয়নের হকেরহাট ফকিরপাড়া এলাকার একটি পুকুরে মাছ শিকার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে পাখিটি। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় পাখিটিকে উদ্ধার করে উপজেলা বন বিভাগ। পরে উপজেলা প্রাণীসম্পদ বিভাগ আহত বাজপাখিটিকে প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করেন।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৫ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে