
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহতদের সবাই সরকারি কর্মকর্তা। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
নিহতরা হলেন—মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম মানিক, দিনাজপুর হিসাবরক্ষণ অফিসের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জাওনিয়া গ্রামের দেলোয়ার হোসেন, পীরগঞ্জ হিসাবরক্ষণ অফিসের অডিটর রাণীশংকৈল উপজেলার হলদিবাড়ী গ্রামের ইমরুল হাসান, ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের জুলফিকার আলী ভুট্টু।
আজ সোমবার (১৯ মে) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বাবলু ফার্মের সামনে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের যাত্রীরা সকলেই হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা। তাঁরা ট্রেনিংয়ের উদ্দেশে রংপুরে যাচ্ছিলেন।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোসলিম উদ্দিন বলেন, ‘সকাল ৬টা ৪৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের মরদেহ পাই। আহতদের ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চারজনের মৃত্যু নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে ভর্তি করায়।
আরও খবর পড়ুন:

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৪ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে