
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরি হওয়া আইফোন, ডলারসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দিনাজপুর থেকে আসামি আল-আমিনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি আভিযানিক দল।
আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসা থেকে দুটি আইফোনসহ সাড়ে ৩ হাজার ডলার চুরি হয়।
খন্দকার আল মঈন জানান, এ ঘটনার পর র্যাব ছায়া তদন্তে নামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামি আল-আমিন ঢাকা থেকে পালিয়ে দিনাজপুরে আত্মগোপন করেছেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইফোনসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
এর আগে গত সোমবার দুপুরের দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে ক্রিকেটার স্বর্ণার ফ্ল্যাট থেকে একটি আইফোন ১৩ প্রো, একটি আইফোন ১৩ মিনি, সাড়ে ৩ হাজার ডলার, সাড়ে ৬ হাজার নগদ টাকা, জন্ম সনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়। এ অভিযোগে মো. আল-আমিন দেওয়ান আযান নামের একজনের বিরুদ্ধে গত সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন স্বর্ণা।
অভিযুক্ত মো. আল-আমিন দেওয়ান আযান আরেক নারী ক্রিকেটারের স্বামী। তাঁরা একই ফ্ল্যাটে থাকতেন। মামলার এজাহারে ক্রিকেটার স্বর্ণা আক্তার অভিযোগ করেছেন, অভিযুক্ত মো. আল-আমিনকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনিপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনি ও তাঁর তিন রুমমেট। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন দেওয়ান মাঠে গিয়ে ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি তুলে দুপুর ১২টার দিকে চলে যান। এরপর থেকে ব্যাগে আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ মিনি খুঁজে পাননি।
স্বর্ণা আক্তার আরও অভিযোগ করেন, অন্য ফোন থেকে দুটি নম্বরে কল করলে নম্বর বন্ধ পাওয়া যায়। মাঠের অনুশীলন শেষে বাসায় ফিরে ফ্ল্যাটের মূল দরজা বন্ধ পান তিনি। তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে কক্ষের সমস্ত জিনিস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওয়ার্ডরোবে থাকা সাড়ে ৩ হাজার ডলার, ব্যাগে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্ম সনদ, ব্যাংকের চেকবই ও ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়ে গেছে।

চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
২৪ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
২৯ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৪৪ মিনিট আগে