Ajker Patrika

বৃহস্পতিবার ঢাকায় আসছে আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ

বিশেষ প্রতিনিধি, ঢাকা
বৃহস্পতিবার ঢাকায় আসছে আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ইরান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাবে। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইট নম্বর ইকে ০৫৮২-এ করে মরদেহটি বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটে পৌঁছানোর কথা রয়েছে।

মরদেহ গ্রহণের সময় উপস্থিত থাকবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ: শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন—সুযোগ নেই

ইরানের ১০ দফা প্রস্তাব—শান্তির রূপরেখা নাকি ট্রাম্পের জন্য কূটনৈতিক ফাঁদ

হরমুজ প্রণালিতে কি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেই সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ সংসদে পাস

যুদ্ধবিরতি: হরমুজ থেকে টোল আদায় করবে ইরান-ওমান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত