ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও ঢাকা মেডিকেলের চিকিৎসকদের হাতাহাতির ঘটনায় এখন পর্যন্ত জরুরি চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। আজ রাত পৌনে ৯টা পর্যন্ত জরুরি বিভাগের গেট বন্ধ ছিল। তবে পাশের ছোট গেট (পকেট গেট) খোলা রয়েছে। সমস্যা সমাধানে ঢাবি ও হাসপাতাল কর্তৃপক্ষ বৈঠকে বসেছে বলে জানা গেছে।
তবে টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। সেবাপ্রত্যাশীরা ইনডোরে চিকিৎসা নিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালের ভেতরে চিকিৎসক এবং গেটের বাইরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এরই মধ্যে কয়েকজন রোগীকে ফেরত যেতে দেখা গেছে। যশোর থেকে আসা হাবিব (১৩) নামের এক রোগী অ্যাম্বুলেন্সে হাসপাতালে আসেন। তবে চিকিৎসা না পেয়ে পঙ্গু হাসপাতালে চলে যান।
জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী জানান, জরুরি বিভাগের প্রধান গেট বন্ধ রয়েছে। টিকিট কাউন্টার খোলা আছে। রোগী ভর্তি হচ্ছে। জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তারা আছেন। পরিস্থিতি সমাধানের জন্য ঢাকা মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কনফারেন্স রুমে মিটিংয়ে বসেছে।
এ বিষয়ে টিকিট কাউন্টারের ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ‘আমরা টিকিট দিচ্ছি। অনেক রোগী ইনডোরে চিকিৎসা নিচ্ছে। এমনকি রোগী ভর্তিও হচ্ছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে