সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের নিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে সাতটি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করেছেন এক ছাত্রদল নেত্রী। আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল শাখা ছাত্রদলের সদস্য জান্নাতুল ফেরদাউস জুঁই এই মামলা করেন।
বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি তদন্তের জন্য পুলিশ অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।
যে সাত ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেগুলো হলো—ফাইট অ্যাগেইনস্ট হিন্দুতভা (ব্যাকআপ), ফাইট অ্যাগেইনস্ট হিন্দুতভা-অফিশিয়াল, এফএএইচ এক্সক্লুসিভ, ওসমান চাই চাঁদ, এসবি বিল্লাল হাসানাত অনু, রিয়াশাত ফারহান হোসেন ও হারুল হক।
এজাহারে বলা হয়, বেশ কিছু দিন ধরে জান্নাতুল ফেরদাউস জুঁই ও তাঁর পরিচিত তাওহীদা সুলতানাকে অনলাইন অ্যাকটিভিজম থেকে সরিয়ে দিতে তাঁদের আইডিতে মানহানিকর, কুরুচিপূর্ণ ও অসত্য মন্তব্য করে আসছে ফেসবুক পেজগুলো। অজ্ঞাতনামারা ‘বট আইডি’ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি করা বিকৃত ছবি ও ভিডিও ব্যবহার করে তাঁদের রাজনৈতিকভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে।
গত ২৩ ডিসেম্বর বাদী ও এক সাক্ষীকে নিয়ে অশালীন মন্তব্য করার পাশাপাশি আসামিরা এসব পেজে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রচার করে। এ ছাড়া মেসেঞ্জারে অশালীন হুমকি এবং সামাজিকভাবে হেয় করার অভিযোগও আনা হয়েছে এই মামলায়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে