অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনে অনিশ্চয়তা ও বিলম্ব নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রকাশকেরা। তাঁরা বলেন, বইমেলা বাধাগ্রস্ত হলে তা জাতির সাংস্কৃতিক পরাজয়ের শামিল হবে। এটি বাংলাদেশের স্বাধীনতা, ভাষা ও সংস্কৃতির প্রতীক। এটি কেবল একটি বাণিজ্যিক আয়োজন নয়।
প্রকাশকদের সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর আয়োজনে গতকাল রোববার (১২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘অমর একুশে বইমেলা ২০২৬: অনিশ্চয়তার সময়ে লেখক-পাঠক-প্রকাশক’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। মতবিনিময় সভায় দেশের প্রকাশক, লেখক, পাঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আয়োজনে বলা হয়, নির্বাচন-পরবর্তী সময়ে মেলা আয়োজনের প্রস্তাব বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন, পরে রয়েছে পবিত্র রমজান ও ঈদুল ফিতর। এই সময়ের মধ্যে বইমেলা আয়োজন অবাস্তব। সুতরাং এপ্রিলের আগে মেলা আয়োজন কার্যত অসম্ভব। আবার এপ্রিলের তীব্র গরম ও পরবর্তী ঝড়-বৃষ্টির সময়ে বিশাল মেলার কাঠামো নিরাপদে নির্মাণ ও পরিচালনাও বাস্তবসম্মত নয়।
আয়োজনে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, ২০২৬ সালের অমর একুশে বইমেলা ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে আয়োজন করা। সরকার ও বাংলা একাডেমিকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, যেন প্রকাশনা শিল্প, লেখক ও পাঠক সবাই যথাযথ প্রস্তুতি নিতে পারেন এবং নিরাপত্তা ও অন্য বিষয়গুলো বিবেচনায় নিয়ে সময়মতো মেলা আয়োজনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সমন্বয়ের উদ্যোগ নেওয়া।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বইমেলা স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবু বাশার ফিরোজ শেখ। বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি গোলাম এলাহী জায়েদ, প্রকাশক মনিরুজ্জামান খান, ইফতেখার আমিন, আবু বকর সিদ্দিক রাজু প্রমুখ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬-এর সময় এগিয়ে এনে ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে অবশ্য তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে স্থগিত করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে