
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের দুই দিন পার হলেও গতকাল শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তদন্তে নতুন অগ্রগতি হিসেবে হত্যাকাণ্ডের আরেকটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে, যাতে গুলি করা ব্যক্তিদের চেহারা তুলনামূলকভাবে অনেক বেশি স্পষ্ট।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, নতুন পাওয়া ভিডিও ফুটেজে শুটারদের মুখমণ্ডল তুলনামূলকভাবে স্পষ্ট দেখা যাচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
পুলিশ সূত্র জানায়, আগের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজের সঙ্গে নতুন ভিডিও মিলিয়ে দেখা হচ্ছে। ঘটনার আগে ও পরে ঘাতকদের গতিবিধি, পালানোর পথ এবং সম্ভাব্য সহযোগীদের শনাক্ত করতে ফরেনসিক বিশ্লেষণ চলছে। আশপাশের সড়ক, দোকান ও ভবনের ক্যামেরা ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব, এলাকায় আধিপত্য বিস্তার কিংবা পূর্বশত্রুতার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে ইতিমধ্যেই জানিয়েছে পুলিশ।
নিহত মোসাব্বিরের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি তাঁর চলাফেরা, সাম্প্রতিক হুমকি এবং যোগাযোগের বিষয়গুলোও তদন্তের আওতায় আনা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘চেহারা স্পষ্ট হলেও তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সব সময় সহজ হয় না। তবে নতুন ফুটেজ আমাদের তদন্তে বড় সহায়ক হবে বলে আশা করছি।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীরা ভাড়াটে খুনি।
প্রতিবাদে বিক্ষোভ
এদিকে মোসাব্বির হত্যার বিচারের দাবিতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গতকালও বিক্ষোভ করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী, স্থানীয় ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ। জুমার নামাজ শেষে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বসুন্ধরা শপিং মলের পেছন দিক থেকে শুরু হয়ে ফার্মগেট হয়ে তেজগাঁও থানার সামনে কিছুক্ষণ অবস্থান করে। বিক্ষোভ থেকে খুনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গত বুধবার রাত ৮টার কিছু পর তেজতুরী বাজার এলাকার স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন আজিজুর রহমান মোসাব্বির। একই ঘটনায় কারওয়ান বাজার ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৮ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে